আমাদের পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যার যেই ধর্মই হোক না কেন আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু কোন বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন,আমাদের পরিচয় একটি আমরা সবাই বাংলাদেশি। এই দেশের আইন আমার আপনার জন্য সমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
এর আগে সন্ধ্যায় একটি সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছে যুদ্ধের মাধ্যমে তারা এই প্রিয় মাতৃভূমিকে ছিনিয়ে এনেছিল। সেদিন যুদ্ধের মাঠে কয়েক লক্ষ মানুষ শহীদ হয়েছেন। যারা যুদ্ধ করেছিলেন আমরা তাদের কোন ধর্ম দেখিনি। স্বাধীনতার পরে বিভিন্ন সময় গণতন্ত্রের মুক্তি সংগ্রামে জুলাই আন্দোলনে গুলি খাওয়া মানুষটি কি মুসলমান, নাকি হিন্দু পরিচয় ছিলো না। জুলাই আন্দোলনে স্বৈরাচার গুলি করেছেন ক্ষমতায় থাকতে চেয়েছিল আমার ভাই শহীদ হয়েছেন তাদের কোন ধর্মীয় পরিচয় ছিলো না। রাজনৈতিক কারণে বাধ্য হয়ে ১৭টি বছর বিদেশে মুসলমান হিসেবে সংখ্যালঘু হয়ে জীবন যাপন করেছেন বলে জানান।
পরে নগরীর রেডিসন ব্লু মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর।
বিভি/এজেড













মন্তব্য করুন: