• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

এক প্রজ্ঞাপনেই ১৩ জেলায় নতুন উপপরিচালক

প্রকাশিত: ২২:৫৫, ২০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এক প্রজ্ঞাপনেই ১৩ জেলায় নতুন উপপরিচালক

দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। 

সোমবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটে সামছুদ্দিন মুন্না, নীলফামারীতে মো. আব্দুল হালিম, রংপুরে মিল্টন চন্দ্র রায়, নড়াইলে পলক কুমার মণ্ডল, মেহেরপুরে তুষার আহমেদ, ভোলায় শেখ আব্দুল্লাহ সাদীদ, পঞ্চগড়ে মো. সানওয়ার হোসেন, খুলনায় মো. নবীরুল ইসলাম, কুড়িগ্রামে মো. নাজমুল হাসিব রেজা, গাইবান্ধায় মো. সোলেমান আলী, ময়মনসিংহে এ এস এম মোসা, গোপালগঞ্জে মো. আরিফুল ইসলাম এবং পাবনায় মো. পুবন আখতারকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: