সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবো: ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবো। প্রতিবছর দুর্গাপূজায় দানবীর রণদা প্রসাদ সাহার মন্ডপে আসি। এখানে আলাদা একটা পরিবেশ থাকে। সবাই একসাথে মিলেমিশে আনন্দ উপভোগ করে। এই রকম পরিবেশ যেন সব সময় থাকে।
মন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শ বিএনপির নেতাকর্মীরা ধারণ করে। তারা সকল ধর্মের মানুষের সাথে এক ও অভিন্ন ভাবে মিলেমিশে কাজ করে থাকে।
মঙ্গলবার (২০ অক্টোর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজা মন্ডপে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় আরতি উপভোগ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি বলেন, শারদীয় উৎসব আমরা জাতীয়ভাবে গর্ববোধ করি। স্বৈরশাসক শেখ হাসিনা নাকি দেশে আসবেন? আসুক, ওনাকে আমরা যেতেও বলিনি আবার আসতেও বলবো না। আসা না আসা তার ব্যাপার। ওনি প্রধানমন্ত্রী থেকে কিভাবে পালিয়ে গেলো। অসুবিধা কোথায়। দেশে আইন আছে। দেখা যাক কিভাবে আসে।
এরআগে মন্ত্রী ড. মঈন খান কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। পরে নৌকাযোগে নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজা মন্ডপে যান। সেখানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ফুলের তোড়া তুলে দেন।
এসময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক মহাবীর পতি চন্দন, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক লিটন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস.এম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: