• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ঢাকা থেকে দাম্মামগামী ফ্লাইট চালু হয়েছে

প্রকাশিত: ০৮:৩৬, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা থেকে দাম্মামগামী ফ্লাইট চালু হয়েছে

ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট চালু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) থেকে চালু হয়েছে এই ফ্লাইট। প্রতিদিন সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামগামী ফ্লাইটটি চলছে। 

সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায়, প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর চালু হয়েছে এই ফ্লাইট। আপাতত ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ট্রিপল সেভেনে যাত্রীরা দাম্মাম যাচ্ছেন। এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদে ২৫ অক্টোবর থেকে সীমিত পরিসরের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। 

এরআগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দাগামী দুটি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি করে ফ্লাইট। আর মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত রয়েছে।  

বিভি/এসজি

মন্তব্য করুন: