• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এনবিআর চেয়ারম্যান হলেন আহসান হাবিব, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ২১:৩০, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এনবিআর চেয়ারম্যান হলেন আহসান হাবিব, প্রজ্ঞাপন জারি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আহসান হাবিব। এর আগে তিনি এ দুটি পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আহসান হাবিবকে ১০ শতাংশ কোটায় প্রেষণে সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড পদে নিয়োগ দেওয়া হয়েছে। অবসরে যাওয়ার আগে তাকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আহসান হাবিব বিসিএস ১৫তম ব্যাচের কর ক্যাডারে প্রথম স্থান অর্জন করে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কর প্রশাসন ও ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি ঢাকা কর অঞ্চল-১, ২, ৩, ৭, ৮ ও ১৫, কর অঞ্চল-খুলনা, কর অঞ্চল-রংপুর, কর আপিল অঞ্চল-খুলনা, কর আপিল অঞ্চল-রাজশাহী এবং কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত