তারেক রহমান-সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছে: অতিরিক্ত প্রেস সচিব
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাপানের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও উন্নয়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে জাপান সফর করছেন উল্লেখ করে অতিরিক্ত প্রেস সচিব বলেন, দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও কার্যকর করার পাশাপাশি শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। জাপান সফরের কর্মসূচিগুলোও বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যেই সাজানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
বিভি/টিটি













মন্তব্য করুন: