• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কিয়ামতের দিন যাদের দিকে ফিরেও তাকাবেন না আল্লাহ!

প্রকাশিত: ০১:২৭, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কিয়ামতের দিন যাদের দিকে ফিরেও তাকাবেন না আল্লাহ!

কিয়ামতের দিন—হাশরের ময়দানে সবাই অপেক্ষা করবেন মহান আল্লাহর বিচার ও রহমতের। কিন্তু এমন তিন শ্রেণির মানুষ আছেন, যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, এমনকি তাদের পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সতর্কবার্তা। কারা সেই তিন শ্রেণির মানুষ? কেন তাদের জন্য এত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? 

পবিত্র কোরআনের সূরা আল-কারিয়াহতে বলা হয়েছে, সেদিন যার নেক আমলের পাল্লা ভারী হবে, সে থাকবে সন্তুষ্টিজনক জীবনে। আর যার আমলের পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া—জাহান্নাম।

আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

প্রথমত, যারা অহংকারবশত কাপড় ঝুলিয়ে পরেন। যারা নিজেদের বড়ত্ব প্রকাশ কিংবা অহংকারের বশে কাপড় পায়ের গাঁটের নিচে ঝুলিয়ে পরেন, তাদের ব্যাপারে কঠোর সতর্কবার্তা এসেছে হাদিসে। এ বিষয়ে ইসলামে অহংকার ও আত্মম্ভরিতা থেকে দূরে থাকার শিক্ষা দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, যারা দান করে খোঁটা দেন। দান করা একটি মহৎ ইবাদত। কিন্তু কাউকে দান করার পর সেই দানের কথা প্রচার করে বেড়ানো, উপকারের কথা মনে করিয়ে দেওয়া কিংবা গ্রহীতাকে অপমান করা দানের মর্যাদা নষ্ট করে। ইসলামে দান করার পাশাপাশি দানগ্রহীতার সম্মান রক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

তৃতীয়ত, যারা মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করেন। ব্যবসায় লাভের আশায় যারা মিথ্যা শপথ করেন, পণ্যের গুণাগুণ নিয়ে মিথ্যা বলেন কিংবা ক্রেতাকে প্রতারণা করেন, তাদের জন্যও রয়েছে কঠোর হুঁশিয়ারি। সাময়িক লাভের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া পরকালে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

এই তিনটি বিষয়ে হাদিসের সতর্কবার্তা আমাদের মনে করিয়ে দেয়—শুধু বাহ্যিক আমল নয়, মানুষের আচরণ, নিয়ত, সততা এবং অন্যের প্রতি সম্মানও ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুনিয়ার সামান্য লাভ কিংবা অহংকারের জন্য পরকালের ভয়াবহ পরিণতি ডেকে আনা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত