বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঢাকার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনও মন্তব্য করতে চান না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এই বিষয়ে এখনও কোনও কথা বলতে চাচ্ছি না। কারণ একটা প্রাথমিক তদন্ত হতে হবে। লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলবো।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলের সম্পৃক্ততার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকার আবদ্ধ যার সন্তানই হোক সংসদ সদস্যের সন্তান হলেও তাকে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নিয়ে আসা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয় নাই।
আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। তারা কোনো দিন রাজনৈতিক দল ছিল না। কারণ আওয়ামী লীগের মধ্যে, তাদের ডিএনএর মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না। তারা একটা স্বৈরতান্ত্রিক একটি মাফিয়া শক্তি ছিল। অরাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদেরকে প্রমাণিত করেছে। তারা গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: