• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত: ২১:৫৬, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:০০, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণ ও এ-সংক্রান্ত কার্যক্রমকে আইনি কাঠামোর আওতায় আনতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। তবে আইনটির খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত করা হবে।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আগে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। এবার অধ্যাদেশটির আলোকে আইন প্রণয়নের জন্য খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাজমুল গনি জানান, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ ছাড়া, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে হংকংয়ের সঙ্গে অপরাধ ও আইনবিষয়ক সহযোগিতা চুক্তিও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, হংকংয়ের সঙ্গে অপরাধ ও আইনবিষয়ক সহযোগিতা চুক্তির অনুমোদনের ফলে মানি লন্ডারিংসহ বিভিন্ন অপরাধ দমনে দুই দেশের সরকারি সহযোগিতা সহজ হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত