• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৩:৫১, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ছবি: ড. আ ন ম এহছানুল হক মিলন (সংগৃহীত)

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর আওতায় আনার বিষয়ে আশার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিগগিরই এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলের আওতায় আসবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান শিক্ষামন্ত্রী। তবে নতুন বেতনকাঠামো কার্যকরের নির্দিষ্ট সময় কিংবা বাস্তবায়নপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

এদিকে আজ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে। গত জুলাই থেকে নতুন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বেতন নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ এখনো পুরোনো কাঠামো অনুযায়ী বেতন পাবেন। গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়।

অন্যদিকে, পে স্কেলসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট। আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে সংগঠনটির। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত