• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নতুন আরেকটি দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

প্রকাশিত: ১২:৩৭, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নতুন আরেকটি দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

নতুন একটি দায়িত্ব পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সম্প্রতি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র শামীম উদ্দিন। তিনি জানান, এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রামেক হাসপাতালে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। তবে দীর্ঘদিন ধরে শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবসহ নানা সমস্যায় ভুগছেন রোগীরা।

এমন পরিস্থিতিতে ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করা এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ওপর নির্ভরশীলতা বিবেচনায় নতুন সভাপতির কাছে হাসপাতালের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত