• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ময়নামতি ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানা‌লেন মা‌র্কিন দূতাবাসের কর্মকর্তারা

প্রকাশিত: ০০:২১, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২২, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ময়নামতি ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানা‌লেন মা‌র্কিন দূতাবাসের কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা।

বুধবার (৪ নভেম্বর) মার্কিন দূতাবাস জানায়, দূতাবাসের দ্বিপক্ষীয় বিষয়ক কর্মকর্তা ও ইউএস মিলিটারি গ্রুপের উপপ্রধান মাইলস ডজ ময়নামতি ওয়ার সিমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো ব্যক্তিদের সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

তাদের অবদান স্মরণ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, তাদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত