• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে: ইশরাক হোসেন 

প্রকাশিত: ১৫:২৬, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে: ইশরাক হোসেন 

দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তার অভিযোগ, আন্তর্জাতিক সিন্ডিকেটের পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সংশ্লিষ্টতায় বিস্তার ঘটছে মাদকের। মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা ও সরঞ্জামের ঘাটতিও দেখছেন তিনি। 

শুক্রবার (৬ নভেম্বর) মাদকের ভয়াবহ বিস্তার, তরুণ প্রজন্মের ঝুঁকি এবং নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে  ডিবেট ফর ডেমোক্রেসির সেমিনারে এসব কথা বলেন ইশরাক হোসেন। 

সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নেন জনপ্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা।  

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বলেন, মাদক এখন শুধু শহরকেন্দ্রিক সমস্যা নয়, ছড়িয়ে পড়েছে গ্রামেও। 

শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. হাসান মারুফ।  

এসময় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মাদক নিয়ন্ত্রণে সংস্থাগুলোর সক্ষমতা ও সরঞ্জামের ঘাটতি, আন্তর্জাতিক সিন্ডিকেটের মাধ্যমে মাদক প্রবেশ এবং রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেন। 

মাদক নির্মূলে সীমান্তে নজরদারি জোরদার, এ কারবারের মূল হোতাদের আইনের আওতায় আনা এবং রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রশ্রয় বন্ধের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত