• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন

প্রকাশিত: ১৭:৩৪, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পরিবর্তিত নামের তালিকায় রয়েছে ‘অদম্য বাংলা’, ‘ফিরোজ কবীর’ ও ‘নুরুল ইসলাম’। এর আগে এসব জাহাজের একটির নাম ছিলো ‘জয় বাংলা’ এবং অন্য চারটির নাম ছিল জাতীয় চার নেতার নামে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে জাহাজগুলোর নাম পরিবর্তন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কোস্ট গার্ডের বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস ফিরোজ কবীর।

এ ছাড়া বিসিজিএস তাজউদ্দীনের নতুন নাম নির্ধারণ করা হয়েছে বিসিজিএস নুরুল ইসলাম। বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস এম হুমায়ুন কবীর। অন্যদিকে, বিসিজিএস কামরুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত