যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিজিবি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সম্মিলিত দায়িত্ববোধের চেতনাকে ধারণ করে দিবসটি উপলক্ষে বিজিবি সদর দপ্তরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া।
বিজিবি সদর দপ্তর ছাড়াও সারা দেশে বাহিনীর সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ব্যাটালিয়নে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, বিশেষ দরবার, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: