• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পাকিস্তান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৮, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

উল্লেখ্য, সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল দেশে ফিরে আসবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত