একদিনের ব্যবধানে স্বর্ণের দামে আবারও পতন, কমলো ৬১৮২ টাকা
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এবার ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এতে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো ৩৪ হাজার ৭০০ টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাজুস। এই দর কার্যকর হবে রবিবার (২২ নভেম্বর) থেকেই।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্বর্ণের ভরিতে এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওইদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
বিভি/টিটি













মন্তব্য করুন: