• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ অধিদফতরে ৪৯৫ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না আবেদন ফি

প্রকাশিত: ১৯:৩৮, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩৯, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রাণিসম্পদ অধিদফতরে ৪৯৫ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না আবেদন ফি

প্রাণিসম্পদ অধিদফতরের অধীনে কৃত্রিম প্রজনন দফতর, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এআএ টেকনিশিয়ান (ক্যাটাগরি-১) পদে ৪৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে, চলবে ৬ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত।

এসএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীকে অবশ্যই ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের বিবরণ
এ.আই টেকনিশিয়ান (ক্যাটাগরি-১) সেবামূল্যঃ আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ এর তপসিল-'খ' অনুযায়ী।

আবেদন করার নিয়ম 
আবেদন শুরু: ২০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা

আবেদনের শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অফলাইনে (ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে)

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

কর্মস্থল: ঢাকা

বয়স: ২০ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৬০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন প্রাণিসম্পদ অধিদপ্তর।

বিভি/টিটি

মন্তব্য করুন: