‘সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া রাজধানীতে কোনো স্থাপনা হবে না’
রাজধানীতে যে কোনো অবকাঠামো নির্মাণের সময় এখন থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাসহ কোনো উন্নয়ন কার্যক্রম নেওয়া যাবে না।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংশ্লিষ্টদের সংগে বৈঠকে এই কথা বলেন এলজিআরডি মন্ত্রী।
আরও পড়ুন:
ওই বৈঠকে জলাবদ্ধতা নিরসনে বেদখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধারে জোর দিয়ে মন্ত্রী বলেন, কাউকে দোষারোপ করে নয় জলাবদ্ধতা নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে। দ্রুত পদক্ষেপ নিলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। যে কোনো প্রকল্পের কারণে জনগণের অসুবিধা হলে সিটি করপোরেশন সেটা বন্ধ করে দিতে পারবে। রাজউক অনুমতি দিলেও যদি সিটি করপোরেশন মনে করে এটা শহরের জন্য কল্যাণকর নয়, তাহলে সে কাজ বন্ধ করে দিতে পারবে।
সভায় ঢাকার দুই মেয়র ছাড়াও বিভিন্ন সেবা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
বিভি/এনএম/রিসি



মন্তব্য করুন: