মঙ্গলবারে বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট, মিরপুর এড়িয়ে চলুন
আজ মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ভারতীয় অস্কারজয়ী গায়ক এ আর রহমান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং; টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং ও ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।
মঙ্গলবারে বন্ধ থাকে যেসব এলাকার দোকানপাট: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
বন্ধ থাকবে যেসব মার্কেট: বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।
বিভি/এজেড



মন্তব্য করুন: