• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে জেলা পরিষদের প্রশাসক হলেন যারা (তালিকা)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৯, ২৭ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:২৮, ২৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সারাদেশে জেলা পরিষদের প্রশাসক হলেন যারা (তালিকা)

সারাদেশে জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৭ এপ্রিল) তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ আইন, ২০০০ [জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী সংশোধিত] এর ধারা ৮২ এর উপ-ধারা (২) অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদে সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। একইসঙ্গে নতুন জেলা পরিষদের প্রশাসকদের তালিকাও প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।  

আরও পড়ুন:

এর আগে সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার।

 

file:///C:/Users/Online/Downloads/zilla-LGRD-compressed-626922cfe0b52.pdf

 

বিভি/এইচএস

মন্তব্য করুন: