• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যমুনায় ব্রিজ ছোট করার ভুল পদ্মায় হয়নি: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৫:৪০, ২২ মে ২০২২

ফন্ট সাইজ
যমুনায় ব্রিজ ছোট করার ভুল পদ্মায় হয়নি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যমুনা ব্রিজ ছোট করে আনা ছিলো ভুল সিদ্ধান্ত। যা পদ্মার ক্ষেত্রে হয়নি। নদীর চওড়া ও বাফার জোনকে প্রাধান্য দেওয়ায় দীর্ঘ হয়েছে পদ্মা সেতু। 

রবিবার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত পদক্ষেপে যেকোনো কঠিন কাজ সমাধান করা সম্ভব- তা প্রমাণ হয়েছে। পরিবেশ রক্ষায় পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি নদীর নাব্য ফিরিয়ে এনে যোগাযোগ সচল রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনা বলেন, ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে উন্নত করতে হবে। যত্রতত্র যেন অবকাঠামো গড়ে না ওঠে। পানি গতিপথ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। দেশ নিয়ে কাজ করতে হলে আগে দেশটাকে ভালোভাবে চিনতে হবে, জানতে হবে।

শেখ হাসিনা বলেন, ২০২১ থেকে ২০৪১ প্রেক্ষিত পরিকল্পানার পাশাপাশি ২১০০ সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান নিয়েছি। পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে পারলে যেকোনো কঠিন কাজও সমাধান করা যায়।

সরকার প্রধান বলেন, মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। এটা মাথায় রেখেই কাজ করতে হবে।

জুনের শেষ সপ্তাহের যে কোনদিন উদ্বোধন হবে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। প্রায় ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ শেষ হয়েছে। এখন চলছে উদ্বোধনের প্রস্তুতি।

বিভি/এএন

মন্তব্য করুন: