যমুনায় ব্রিজ ছোট করার ভুল পদ্মায় হয়নি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যমুনা ব্রিজ ছোট করে আনা ছিলো ভুল সিদ্ধান্ত। যা পদ্মার ক্ষেত্রে হয়নি। নদীর চওড়া ও বাফার জোনকে প্রাধান্য দেওয়ায় দীর্ঘ হয়েছে পদ্মা সেতু। রবিবার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত পদক্ষেপে যেকোনো কঠিন কাজ সমাধান করা সম্ভব- তা প্রমাণ হয়েছে। পরিবেশ রক্ষায় পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি নদীর নাব্য ফিরিয়ে এনে যোগাযোগ সচল রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
০৩:৪০ পিএম, ২২ মে ২০২২ রবিবার