• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর মূল পরিকল্পনা করে: রুমিন ফারহানা

প্রকাশিত: ২৩:০৫, ৮ জুন ২০২২

আপডেট: ১৩:৩৭, ১৮ জুন ২০২২

ফন্ট সাইজ
তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর মূল পরিকল্পনা করে: রুমিন ফারহানা

বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা জানিয়েছেন ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর মূল পরিকল্পনা করেছিল। বুধবার (৮ জুন) জাতীয় সংসদে পদ্মা সেতুর উপর উত্থাপিত সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘সে সময় ১০ হাজার ১৬১ কোটি টাকার বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প পাস হয়।’

সংসদে রুমিন ফারহানা বলেন, ‘যখন পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হয় তখন রেল সেতুর বিষয় ছিল না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রেল সংযুক্ত করে এবং নির্মাণ খরচ হয় ৩৯ হাজার কোটি টাকা। তাই আমরা বলতে পারি গোল্ডেন সেতুতে পরতে পরতে দুর্নীতি।’

রুমিন বলেন, ‘দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায় তখন আওয়ামী লীগ পদ্মা সেতু নির্মাণের ভার নেয়। এরপর দফায় দফায় বাড়ানো হয় পদ্মা সেতু নির্মাণ ব্যয়। কয়েক দফা বেড়ে এর ব্যয় হয় ৩০ হাজার কোটি টাকা। এটা যদি ভারত, মালয়েশিয়া, চীন ও জাপানের সঙ্গে তুলনা করি তাহলে তাদের খরচ হয় প্রতি কিলোমিটারে ৫০০ থেকে ৭০০ কোটি টাকা।’

বিএনপির এ সংসদ সদস্য বলেন, ‘নয় কিলোমিটার লম্বা ভারতের ভূপেন হাজারিকা সেতুর নির্মাণ খরচ ১ হাজার ১০০ কোটি রুপি। অর্থাৎ একটি পদ্মা সেতুর নির্মাণ ব্যয় দিয়ে ভারতে ৩০টি ভূপেন হাজারিকা সেতু নির্মাণ করা সম্ভব।’

মন্তব্য করুন: