• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ভোট পড়েছে ৭৭ শতাংশ

ই-ক্যাব নির্বাচনে ভোট গ্রহণ শেষ; চলছে গণনা 

প্রকাশিত: ১৮:৩০, ১৮ জুন ২০২২

ফন্ট সাইজ
ই-ক্যাব নির্বাচনে ভোট গ্রহণ শেষ; চলছে গণনা 

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ এর নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। নির্বাচনে ৭৬ শতাংশের উপর ভোট পড়েছে। নির্বাচনে মোট  ভোটার ছিল ৭৯৫ জন। 

শনিবার (১৮ জুন) ধানমন্ডির সাইয়্যেদেনা কমিউনিটি সেন্টারে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে চলে সোয়া চারটা পর্যন্ত। পরে নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি আমিন হেলালী প্রার্থীর প্রতিনিধি, এজেন্ট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে ভোট গণনা শুরু করেন। দুই নির্বাচন বোর্ড সদস্য আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান এসময় তার সাথে ছিলেন। 

নির্বাচনে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামের তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন মো. নজরুল ইসলাম খান। তাঁর সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন খান ও মো. হারুনুর রশিদ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩১ প্রার্থী হলেন ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের শমী কায়সার, কমজগৎ টেকনোলজিসের মোহাম্মাদ আবদুল ওয়াহেদ, ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মাদ সাহাব উদ্দিন, রেভারি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার, ব্রেকবাইটের আসিফ আহনাফ, ডিজিটাল হাব সলিউশনস লিমিটেডের মোহাম্মাদ সাইদুর রহমান, ফোকাস ফ্রেমের মো. রুহুল কুদ্দুস, পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের শাহরিয়ার হাসান, ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সৈয়দা আম্বারীন রেজা, সিপরোকো কম্পিউটারস লিমিটেডের শাফকাত হায়দার, বাংলামেডস ফার্মেসি লিমিটেডের ওয়াসিম আলিম, ক্লিনফোর্স লিমিটেডের মো. তাসদীখ হাবীব, আরটিএস এন্টারপ্রাইজের জিসান কিংশুক হক, কিনলে ডটকমের মোহাম্মদ মোজাম্মেল হক, নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান, ই-কুরিয়ার লিমিটেডের বিপ্লব ঘোষ, সেবা ডট এক্সওয়াইজেডের মো. ইলমুল হক, হুর নুসরাতের নুসরাত লোপা, যাচাই ডটকম লিমিটেডের আবদুল আজিজ, মেনসেন মিডিয়ার তৌহিদা হায়দার, স্কুপ ইনফোটেক লিমিটেডের আরিফ মোহাম্মদ আবদুস শাকুর চৌধুরী, পরান বাজারের মো. আরিফুল ইসলাম, এস এম ইন্টারন্যাশনালের মো. ছোফায়েত মাহমুদ, ক্রাফটস ম্যান সল্যুশনের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, র্যা পিডো ডেলিভারিসের সামদানী তাব্রীজ, আই এক্সপ্রেস লিমিটেডের মো. তাজুল ইসলাম এবং নুরতাজ বাংলাদেশ লিমিটেডের মো. সেলিম শেখ, আদি বিডি লিমিটেডের ফাতিমা বেগম, বিডি এক্সক্লুসিভের মুহাম্মাদ ইসমাইল হুসাইন, যাচাই লিমিটেডের মাফিয়া নাহিদ এবং পাবলিক্স মেট্রো লিমিটেডের মো. আবদুল আলিম।
 

বিভি/এসআই

মন্তব্য করুন: