জলবায়ু, ন্যায় বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ার দাবিতে মানববন্ধন
বৈশ্বিক কর্মসূচি গ্লোবাল উইক অফ অ্যাকশন এর অংশ হিসেবে জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় পরিবেশবাদী সংগঠন ও নদী রক্ষা আন্দোলন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন, ধরিত্রী রক্ষায় আমরা ধরা’র কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ ও পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ।
বক্তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং কপ থার্টি ওয়ান এর প্রাক্কালে আয়োজিত এই বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জীবাশ্ম জ্বালানির অর্থায়ন বন্ধের দাবি জানান। জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে এবং জনগণের জন্য ন্যায্য জ্বালানি রূপান্তর (সৌর বিদ্যুৎ) বাস্তবায়নের দাবি জানান।
বিভি/এআই













মন্তব্য করুন: