• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ইফতারের পরপরই তাজুল ইসলাম জানালেন, তার বাবা আর নেই!

প্রকাশিত: ২০:১৬, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইফতারের পরপরই তাজুল ইসলাম জানালেন, তার বাবা আর নেই!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি... রাজিউন)। তাজুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় ইফতারির পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাজুল ইসলাম। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আব্বা জীবন সফর সমাপ্ত করে তার স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রূহের মাগফিরাতের জন্য সকলের দোয়া চাই।

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগের পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। গত ২৩ ফেব্রুয়ারি তাকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় নবনির্বাচিত সরকার।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত তার অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে তিনটির। 

বিভি/এজেড

মন্তব্য করুন: