• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নতুন চাকরিতে যোগ দিলেন সাবেক প্রেস সচিব 

প্রকাশিত: ১৪:০১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নতুন চাকরিতে যোগ দিলেন সাবেক প্রেস সচিব 

সদ্য সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নতুন চাকরিতে যোগদান করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি দ্য ডেইলি ওয়াদা নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করি।

প্রসঙ্গত, মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: