• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশিত: ২১:৪৫, ২৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সাথে  ব্যবসা-বাণিজ্য, জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করে ভুটান। যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সাথে কাজ করবে দেশটি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত