• NEWS PORTAL

  • রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপিলের রায়ের পর যা বললেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ১০:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আপিলের রায়ের পর যা বললেন হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সকালে রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

বিভি/এআই

মন্তব্য করুন: