• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

‘সাব-রেজিস্ট্রি অফিসে এসে মানুষ যতোটা কাঁদে কবরস্থানে গিয়ে ততোটা কাঁদে না’

প্রকাশিত: ২০:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘সাব-রেজিস্ট্রি অফিসে এসে মানুষ যতোটা কাঁদে কবরস্থানে গিয়ে ততোটা কাঁদে না’

সাব-রেজিস্ট্রি অফিসে এসে হয়রানির শিকার হয়ে মানুষ যতোটা কাঁদে কবরস্থানে গিয়েও মানুষ ততোটা কাঁদে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ও ভেন্ডারদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি সরকারে এলে হয়রানি মুক্তভাবে রেজিস্ট্রি অফিসে সেবা প্রদানের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি দলিল লেখক ও সেবা গ্রহীতাদের নানান হয়রানির অভিযোগ শোনেন এবং বিএনপির জনবান্ধব সকল ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সকলকে অবহিত করেন। 

আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান কাজী শাহ আরফিন।

বিভি/এমআর

মন্তব্য করুন: