• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

যারা ভোটাধিকার হরণ করবে, তাদের অবস্থানও কিন্তু দিল্লিতে হবে: আসিফ মাহমুদ

প্রকাশিত: ২২:২১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:২১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যারা ভোটাধিকার হরণ করবে, তাদের অবস্থানও কিন্তু দিল্লিতে হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত দিনে যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, কেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল, যারা আপনার আমার ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল- তাদের কি পরিণতি হয়েছে আমরা তা দেখেছি। তারা এখন দিল্লিতে আছে।

তিনি আরও বলেন, “আমরা সর্তক করে বলে দিতে চাই, যারা আবারও কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন, ভোটের অধিকার বঞ্চিত করে জনতাকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চান, তাদের অবস্থানও কিন্তু দিল্লিতে হবে।”

যারাই ফ্যাসিস্টের মত আচরণ করবে তাদের স্থান এদেশে হবে না বলে মন্তব্য করেন এই তরুণ নেতা।

রবিবার বিকালে মঠবাড়িয়া শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপুরের-৩ মঠবাড়িয়া আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর (শাপলা কলি) পক্ষে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, “আসন্ন নির্বাচনে শাপলা কলিকে ভোটে বিজয়ী করলে দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হবে। দেশে চাঁদাবাজরা থাকবে না। আমরা পরিবর্তনে লড়াইয়ে আছি। ১০ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জনগনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পাবে।”

জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদী, এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম বিন সাঈদী।

বিভি/এজেড

মন্তব্য করুন: