এনসিপির কেন্দ্রীয় নেতারা কে কোথায় ভোট দেবেন?
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সারাদেশের ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। অন্যসব দলের মতো জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারীদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও নেতারা কে কোথায় ভোট দেবেন, তা জানতে আগ্রহী অনেকে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি নেতাদের ভোট দেওয়ার স্থানের তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা-১১ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদে (ফকির খালি রোডের মাথা) এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
পঞ্চগড়-১ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম সকাল সকাল বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
নরসিংদী-২ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট দেবেন।
রংপুর-৪ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তার মাকে সঙ্গে নিয়ে কাউনিয়ায় ভায়েরহাট কেন্দ্রে (টেপা মধুপুর) ভোট দেবেন।
নোয়াখালী-৬ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সকাল ৮টায় বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
কুমিল্লা-৪ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকাল ৯টায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-৯ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।
এ ছাড়া এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় রাজধানীর নিউসার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: