ঢাকা বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র নেয়া টাকা সৈয়দপুরে আটক উদ্দেশ্যমূলক: জামায়াত
ঢাকা বিমানবন্দর থেকে ঠাকুরগাও জামায়াতের আমিরকে টাকা বহন করার অনাপত্তিপত্র দিয়েছে, কিন্ত সৈয়দপুর বিমান বন্দরে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে আটক করেছে বলে জানিয়েছেন, জামায়াতের সহকারী সেক্রেটারী এহসানুল মাহবুব জুবায়ের।
বুধবার দলটির কেন্দ্রীয় কার্যলয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় অভিযোগ করে বলেন, আইনশৃংখলা বাহিনীর একটি অংশের সহায়তায় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামায়াতের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজকে তিনি (বেলাল) উদ্দিন ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে একটা সাজানো নাটক করেছে। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে, তার ব্যবসার জন্য তিনি আসা-যাওয়া করেন। ব্যাংক বন্ধ, তাকে কিছু লেনদেন করতে হয়। এজন্য তার সঙ্গে কিছু টাকা ছিল। খুবই স্বাভাবিক একজন ব্যবস্যা করতে পারেন। তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন।তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার গার্মেন্টস ব্যবসার টাকা।
উল্লেখ্য এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। জানা যায়, বেলাল উদ্দিন কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: