পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ দল নানা অনৈতিক কাজ করেছে: মাহদী আমিন
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন অভিযোগ করেছেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল নানা অনৈতিক কাজ করেছে, যা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র অভিযোগ করেন, নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি কিছু জায়গায় সহিংসতা করেছে প্রতিপক্ষ রাজনৈতিক দল। আশা করছি, এসব ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্বশীলরা।
মাহদী আমিন বলেন, দেশজুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনে সহায়তা করার আহ্বান জানান তিনি।
বিভি/এসজি



মন্তব্য করুন: