বগুড়া-১ আসনে ইতিহাস গড়লেন ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ধানের শীষ প্রার্থী কাজী রফিকুল ইসলাম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৭ হাজার ৯৫৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান— ১ লাখ ১৩ হাজার ৪৮১ ভোট।
এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো—১২টি ইউনিয়নের মধ্যে চারটি পুরোপুরি নদীগর্ভে এবং আরও পাঁচটি আংশিক নদীগর্ভে থাকায় চরাঞ্চলের ১৯টি ভোটকেন্দ্রেও হয়েছে ভোটগ্রহণ।
প্রতিকূলতা উপেক্ষা করেই ভোটাররা স্পষ্ট রায় দিয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
বিভি/এমআর



মন্তব্য করুন: