আগামীকাল ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
মাঠের প্রতিদ্বন্দ্বীতা শেষে এবার নির্বাচনী প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং এই খবর নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, আগামীকাল সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমীরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।
তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।
এর আগে শনিবার তারেক রহমান নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলন করেছেন। সেখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চেয়েছেন তিনি।
বিভি/এজেড



মন্তব্য করুন: