জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধি দল
জুলাই সনদে স্বাক্ষর করতে নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল যমুনায় যাবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যমুনায় যাবে এই প্রতিনিধি দল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
বিভি/এসজি



মন্তব্য করুন: