• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সুস্থ হয়ে বাসায় ফিরছেন রিজভী 

প্রকাশিত: ১৪:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সুস্থ হয়ে বাসায় ফিরছেন রিজভী 

চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাই সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাসায় ফিরবেন তিনি। 

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে গত মঙ্গলবার তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দেবে।

এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দলীয় নেতাকর্মীরাও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: