প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিএনপির সর্বকনিষ্ঠ এমপি পুতুল
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজশাহী ও রংপুর—উত্তরাঞ্চলের এই দুই বিভাগের ১৬ জেলার ৭২টি সংসদীয় আসনের মধ্যে তিনিই একমাত্র নারী এমপি।
জানা যায়, শারমিন পুতুল পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য, দলের মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ফারজানা শারমিন পুতুল প্রয়াত বিএনপি নেতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। ফজলুর রহমান পটল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তিনি এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: