• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম এমপি হয়েই বাজিমাত আব্দুল আউয়াল মিন্টুর

প্রকাশিত: ১৩:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ

তারেক রহমানের মন্ত্রিসভায় এমন একজন সদস্য আছেন যিনি একাই প্রায় ১১৭ কোটি টাকার সম্পদের মালিক। জীবনে প্রথমবার এমপি হয়ে তিনি পেয়েছেন মন্ত্রীত্ব। আপনি জানেন কী কে এই মন্ত্রী?

নিশ্চয় প্রথমেই আপনার মাথায় এসেছে নবনিযুক্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর নাম। তাহলে আপনি ঠিকই ধরেছেন।

এবারের নির্বাচনে অন্যতম শীর্ষ ধনী প্রার্থী হিসেবে শুরু থেকেই আলোচিত আবদুল আউয়াল মিন্টু। নির্বাচনী হলফনামা অনুযায়ী দেশের এই শীর্ষ ব্যবসায়ী ও তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ৬০৭ কোটি টাকা। 

আবদুল আউয়াল মিন্টুর জন্ম ফেনী জেলার আলাইয়ারপুর গ্রামে। ১৯৪৯ সালে জন্ম নেওয়া মিন্টু ফেনী পাইলট হাই স্কুলে পড়াশোনার পর উচ্চমাধ্যমিক পাস করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। ১৯৬৮ সালে তিনি চট্টগ্রামের জুলদিয়া মেরিন একাডেমি থেকে নৌবিদ্যায় ডিপ্লোমা করেন। এরপর পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের মালিকানাধীন বাণিজ্যিক জাহাজে ক্যাডেট হিসেবে যোগ দেন তিনি। ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি এই চাকরিতে কর্মরত ছিলেন। পরে নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৩ সালে মেরিন ট্রান্সপোর্টেশন এ উচ্চতর ডিগ্রী ও ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন আব্দুল আউয়াল মিন্টু।

আবদুল আউয়াল মিন্টু নিউইয়র্কে একটি শিপিং কোম্পানিতে প্রায় আট বছর চাকরি শেষে দেশে ফেরেন। এরপর তিনি একে একে শিপিং, রেস্তোরাঁ, ব্যাংক, বিমা, জ্বালানি, সিমেন্ট, পর্যটন, শিল্প, বিপণন, বীজ ও গবাদিপশুর উন্নয়নের মতো বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন। হয়ে ওঠেন দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন। তিনি দেশের বিভিন্ন বাণিজ্যিক সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিবিসিআইয়ের সভাপতিও। ব্যবসার পাশাপাশি লেখালেখিও করেন আব্দুল আউয়াল মিন্টু। অর্থনীতি, রাজনীতি, সুশাসন নিয়ে তার লেখা একাধিক বই রয়েছে। 

আব্দুল আওয়াল মিন্টুর রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল আওয়ামী লীগের হাত ধরে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে যুক্ত হন। তিনি ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়কের দায়ীত্ব পালন করেছেন। ছিলেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও। বর্তমানে দলটির ভাইস চেয়ারম্যানের দায়ীত্বে রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু।

রাজনীতিতে বিশাল সময়ের বিচরণ থাকলেও আব্দুল আউয়াল মিন্টু জনপ্রতিনিধি হয়েছেন এবারই প্রথম। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পেয়েছেন পূর্ণ মন্ত্রীত্বও। দেশের শীর্ষ ব্যবসায়ীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়ীত্ব দিয়েছেন তারেক রহমান।

বিদেশের অধ্যয়নের অভিজ্ঞতা ও ব্যবসার সফলতাকে কাজে লাগিয়ে দেশের পরিবেশের উন্নয়নে আব্দুল আউয়াল মিন্টু অগ্রনী ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা শুভাকাঙ্খীদের।

বিভি/এজেড

মন্তব্য করুন: