• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা দক্ষিণ সিটিতেও মেয়র পদে লড়াইয়ের ঘোষণা ইশরাক হোসেনের

ফেসবুক থেকে নেওয়া

প্রকাশিত: ১৭:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা দক্ষিণ সিটিতেও মেয়র পদে লড়াইয়ের ঘোষণা ইশরাক হোসেনের

ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিজয়ী হন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। পরবর্তীতে তাকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২২ সালের এক আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের চারটি সিটি কর্পোরেশনের মেয়র পদ মন্ত্রী পদমর্যাদার সমান। 

বিভি/এমআর

মন্তব্য করুন: