• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্বে ৬ জন

প্রকাশিত: ০০:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্বে ৬ জন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ কমিটি গঠন করা হয়। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির চেয়ারম্যান করা হয়েছে মো. সারজিস আলমকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হান্নান মাসউদকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মঞ্জিল ঝুমা।

কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা সার্বিকভাবে কমিটিকে সহযোগিতা করবেন বলে জানানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: