• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

পিলখানায় শহীদদের কবরে জামায়াত আমীরের শ্রদ্ধা

প্রকাশিত: ১৩:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পিলখানায় শহীদদের কবরে জামায়াত আমীরের শ্রদ্ধা

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কবর জিয়ারত শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছিল। ২০২৪ সালের পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত