২৬ বছর বয়সী হান্নান যেভাবে জয় করলো হাতিয়াবাসীর হৃদয়! (ভিডিও)
কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় বসে পড়েছেন খোদ নবনির্বাচিত এমপি নিজেই।তিনি দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
হান্নান মাসউদ এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। জাতীয় রাজনীতিতে তার বিচরণও খুব বেশি দিনের নয়। কিন্তু এই অল্প সময়ে তিনি জয় করেছেন হাতিয়ার লাখো মানুষের মন। যার ফল মাত্র ২৬ বছর বয়সী আব্দুল হান্নান মাসউদ এখন দেশের একজন আইনপ্রণেতা।
হান্নান মাসুদের এই উত্থান শুধুই প্রতিবাদ-প্রতিরোধ আর সহসী পদক্ষেপের মধ্য দিয়ে। পারিবারিক কোনো রাজনৈতিক ভিত্তি না থাকা হান্নান বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি অর্জন করেছেন ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার মধ্যদিয়ে। যখন আন্দোলনের প্রথম সারির নেতারা ছিলেন ডিবি হেফাজতে সেই সময় দেশব্যাপী চলা এই গণ আন্দোলনের হাল ধরেছিলেন হান্নান। সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে এসে দাঁড়িয়েছিলেন পুরো রাষ্ট্রব্যবস্থার বিপরীতে।
আবদুল হান্নান মাসউদের জন্ম নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে। স্থানীয় মাদ্রাসা শিক্ষক আবদুল মালেকের ঘরে ২০০০ সালে জন্ম নেওয়া মাসউদ মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করে ২০১৯ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মাদ্রাসা থেকে রাজনীতি সচেতন হান্নান বিশ্ববিদ্যালয়ের এসে জড়িয়ে যান শিক্ষার্থীদের ন্যায্য দাবি দাওয়া আদায়ের বিভিন্ন আন্দোলনে। তারই ধারাবাহিকতায় যুক্ত হন সরকারি চাকরিতে কোটা সংস্থার আন্দোলনেও। যা পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপ পেলে সেই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হন হান্নান। যদিও তিনি আলোচনায় আসেন আন্দোলনের প্রথম সারির সমন্বয়করা আটক হওয়ার পর। দেশব্যাপী চলা গণআন্দোলনে শত শত প্রাণহানীর সেই মুহূর্তে আন্দোলনের হাল ধরে শক্ত ভূমিকা রাখার মধ্যদিয়ে দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন এই তরুণ।
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরও সংগ্রাম থামেনি হান্নান মাসউদের। নিজ মাতৃভূমি হাতিয়ায় গিয়ে দস্যুবিরোধী আন্দোলন শুরু করেন তিনি। তার নেতৃত্বে চলা প্রতিবাদের মুখে নোয়াখালী-৬ আসনের তৎকালীণ সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করে প্রশাসন। তারপর চাঁদাবাজী নিয়ন্ত্রণের মাধ্যমে হাতিয়ার সকল নৌরুটের ন্যায্য ভাড়া নির্ধারণের উদ্যোগ নেন মাসউদ। এই পদক্ষেপের মাধ্যমেই হাতিয়ার মানুষের মনে প্রথম জায়গা পান হান্নান মাসউদ। এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দফতরে দফতরে ঘুরে ঝুঁকিপূর্ণ উপকূলে বেড়ীবাঁধ নির্মাণ, ভূমিহীনদের জমি বুঝিয়ে দেওয়া, হাতিয়ার জন্য ফেরী চালুসহ সহাসী কিছু উদ্যোগ নেন তিনি। এর মাধ্যমেই খুব অল্প সময়ে পুরো উপজেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ২৬ বছর বয়সী এই তরুণ।
গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার সঙ্গেও ওৎপ্রেতভাবে জড়িত ছিলেন তিনি। বর্তমানে দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়ীত্বে রয়েছেন মাসউদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীন এই দলের প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করেছেন তরুণ আব্দুল হান্নান মাসউদ। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।
এমপি আব্দুল হান্নান মাসউদ বিপদ আপদে আগের মাতোই সবসময় থাকবেন এলাকার মানুষের পাশে সেই প্রত্যাশা হাতিয়াবাসীর।
বিভি/এজেড



মন্তব্য করুন: