• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

এবার দুই উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভের ঘোষণা দিলো জামায়াত

প্রকাশিত: ১১:০১, ৬ মার্চ ২০২৬

আপডেট: ১১:০১, ৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এবার দুই উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভের ঘোষণা দিলো জামায়াত

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর গুরুতর অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেফতার দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে দলটি।

শুক্রবার (৬ মার্চ) সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

দলের শীর্ষ নেতাদের দাবি, তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত রায়কে কারচুপির মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের পেছনে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিলো বলে অভিযোগ তুলছে জামায়াত। দলটির মতে, সাবেক উপদেষ্টাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যই প্রমাণ করে যে, দেশি-বিদেশি শক্তির যোগসাজশে নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত ছকে তৈরি করা হয়েছিলো।

এদিকে, বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক উলামা সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচন নিয়ে যে গভীর ষড়যন্ত্র হয়েছে, তার রহস্য এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কারা এই অপকর্মের নেপথ্য কারিগর, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার আদালতের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’কে অবৈধ ঘোষণার অপচেষ্টা চালাচ্ছে।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত