• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

সরকারকে বিব্রত করার চেষ্টা না করার আহ্বান মির্জা আব্বাসের

প্রকাশিত: ০৯:৫১, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সরকারকে বিব্রত করার চেষ্টা না করার আহ্বান মির্জা আব্বাসের

সরকারকে বিব্রত করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপি। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর রমনায় রেড ক্রিসেন্ট চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বৈশ্বিক এই আর্থিক পরিস্থিতিতে একটি গোষ্ঠী নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি কোনো অবস্থাতেই কাম্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন চান। তিনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই দেশের উন্নয়ন করতে চান।

তিনি আরও বলেন, নতুন সরকারকে কাজ করার জন্য সময় দিতে হবে। সরকারবিরোধী স্লোগান দিয়ে রমজান মাসে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানান তিনি। মিথ্যা অপবাদ দিয়ে রোজার মাসে মানুষকে খাটো না করতেও সতর্ক করেন মির্জা আব্বাস।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: