• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

সরকারি দলের সংসদীয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত

প্রকাশিত: ১০:১৫, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সরকারি দলের সংসদীয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সরকারি দলের সংসদীয় সভা। এতে নেওয়া হতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে।

এ ছাড়া সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: