প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজির দায়িত্বে নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব নুরজাহান খানম। একইসঙ্গে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নুরজাহান খানমের নিয়োগের ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। নতুন দায়িত্বে তিনি সরকারের নীতি বাস্তবায়ন, বিভিন্ন সরকারি প্রকল্পের তদারকি এবং সরকারি কর্মকর্তা ও জনসাধারণের সঙ্গে সমন্বয় বাড়ানোর দায়িত্ব পালন করবেন।
এছাড়া, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, মানবসম্পদ ও অর্থনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং নিশ্চিত করবেন যে, সরকারি নীতি ও সিদ্ধান্ত সময়মতো কার্যকর হচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: