• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

প্রকাশিত: ০৮:২৪, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির পক্ষ থেকে এই ধরনের খবরকে ভুয়া বলে দাবি করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রুহুল কবির রিজভী এই ধরনের কোনো বক্তব্য দেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির সহদফতর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, কুচক্রী একটি মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ও ইউটিউবে রিজভীর নামে ভুয়া এই বক্তব্য প্রচার করছে। এতে বলা হয়, ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’–এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের এই ধরনের মনগড়া বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।


 

বিভি/এআই

মন্তব্য করুন: